1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিয়ে করছেন আদিত্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর ও গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণের প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তবে শেষ পর্যন্ত জানা যায় এই গুঞ্জনের সবই ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোয়ের প্রচারের জন্য ছিল।

কিছুদিন আগে নেহা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিয়েলিটি শো তারকা রোহানপ্রীত সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। ওই পোস্টে দেখা যায়, রোহানপ্রীতের কাঁধে হাত রেখে বসে আছেন নেহা। ছবির ক্যাপশন, ‘তুমি আমার।’

আর এবার নেহার ‘রিল’ লাইফের প্রেমিক আদিত্য বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আদিত্য জানান যে, তিনি বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। খুব শিগগির তাদের সেই সম্পর্ক দাম্পত্য সম্পর্কে রূপ নিতে চলেছে।

২০১০ সালে মুক্তি পেয়েছিল আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। এ সিনেমায় আদিত্যর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা।

আদিত্য জানান, সিনেমার সময় থেকেই তাদের বন্ধুত্ব। প্রথমে শ্বেতা শুধু বন্ধুই থাকতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে দুজনের সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি হয়ে যায়। এখন বিয়েটা ফরমালিটি মাত্র। নভেম্বর কিংবা ডিসেম্বরেই তা সারতে পারেন আদিত্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com