1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রশংসা কুড়াচ্ছে নুসরাত ফারিয়ার নতুন গান

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ইউটিউবে উন্মুক্ত হলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। এসভিএফ-এর ব্যানারে প্রকাশিত গানটি ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বেশ ক’টি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে।

এর আগে গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর একঝলক প্রকাশ্যে আসার পর নজরকাড়েন দর্শক-শ্রোতাদের। এবার পুরো গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন ফারিয়া।

‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। করোনা সংকট শুরুর আগে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। দৃশ্যধারণের কাজ হয়েছে দেশের বাইরে। দুর্গা পূজা উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।

ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায়ই রয়েছে তার পরিচিতি। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘পটাকা’ শিরোনামে গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com