1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস-২০২০ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে হাত ধোয়া শেখানোর কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম,শ্রী বিশ্বজিৎ রায়, মজিবুর রহমান,  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাধা বল্ভ সরকার, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র‌্যালীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেয়। র‌্যালী শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com