1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্বস্তির খবর পেলেন তিশা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চলতি মাসের শুরুর দিকে জ্বর আসে তার। এরপর স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। তারপরই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। গত ৪ অক্টোবর রাতে রিপোর্ট হাতে পান, জানতে পারেন তার করোনা পজিটিভ।

এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে ছিলেন তিশা। শারীরিকভাবে কিছুটা ভালো অনুভব করায় বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ টেস্ট করান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বস্তির এ খবরে ভীষণ আনন্দিত তিশা।

এদিকে তিশা তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন—আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় আজ আমি কোভিড-১৯ রিপোর্ট হাতে পেয়েছি। ফল নেগেটিভ এসেছে।

শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিশা। করোনা আক্রান্ত হওয়ার পর সব শুটিং বাতিল করেন। করোনামুক্ত তিশা কবে শুটিংয়ে ফিরছেন তা এখনো চূড়ান্ত নয়। এ অভিনেত্রী বলেন—শুটিংয়ে ফেরার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। আরো কয়েক দিন বিশ্রাম নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com