1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

নালিতাবাড়ীতে পারিবারিক হতাশায় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বাবা-ছেলের মধ্যে চলমান বিরোধসহ পারিবারিক নানা কলহের জেরে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে হতাশায় আত্মহত্যা করেছেন শাহনাজ বেগম ঝর্ণা (৫৫) নামে এক গৃহবধূ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নালিতাবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, খালভাঙ্গা গ্রামের রহিম বাদশা কিছুদিন আগে নালিতাবাড়ী বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার জনৈক জয়নালের বাসায় ভাড়ায় উঠেন। রহিম বাদশা ও ছেলের মাঝে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধসহ স্বামী-স্ত্রীর মাঝেও পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রহিমের স্ত্রী ঝর্ণা এসব কলহ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার রাতে ভাড়া বাসায় কেউ না থাকার সুবাদে শাহনাজ বেগম ঝর্ণা ঘরের ভেতরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। রাত এগারোটার দিকে ছেলে বাসায় ফিরলে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিল না। একপর্যায়ে ঘরের ভিতরে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবারের কারও আপত্তি না থাকায় বিষয়টি অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে জানিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা থেকেই ঝর্ণা আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com