1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। এ তথ্য নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।

শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৯ অক্টোবর দেশে ফিরেন তিনি। তারপর থেকে বগুড়ায় মায়ের পাশেই ছিলেন এই অভিনেত্রী।

ইপশিতা শবনম শ্রাবন্তী মডেলিং, অভিনয় সবখানেই দ্যুতি ছড়িয়েছেন। শিমুলের সঙ্গে তার হেনোলাক্সের বিজ্ঞাপনের কথা আজও মানুষ ভুলেননি। ‘রং নাম্বার’ এবং ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমেও সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com