1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নোরা ফাতেহির শরীরে বিচারকের অশালীন স্পর্শ নিয়ে তোলপাড়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ‘দিলবার দিলবার’ গানের রিমেকে কোমর দুলিয়ে দুনিয়া মাতিয়েছেন তিনি। তার নাচের তালে নেচেছে তরুণ প্রজন্ম। এই এক গানের সুবাদেই সুন্দরী নোরা ফাতেহির বেড়েছে জনপ্রিয়তা, ভক্ত সংখ্যা। এখন প্রতিনিয়িতই তাকে নিয়ে আলোচনা দেখা যায় সোশাল মিডিয়াতে। আর নোরাও হতাশ করছেন না একদমই। বিভিন্ন লোকেশনে নাচের ভিডিও দিয়ে মাতিয়ে রাখছেন তিনি।

তবে সম্প্রতি তার সঙ্গে ঘটে গেল এক অশালীন কান্ড। রিয়েলিটি শোয়ের মঞ্চে সহ বিচারক নোরা ফাতেহির শরীরে অশালীন স্পর্শ করেছেন। ডান্স মাস্টার টেরেন্স লুইসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

ওই ভিডিওতে দেখা যায় একটি রিয়েলিটি শোতে কোনো একজনের প্রতি মুগ্ধ হয়েছেন তিন বিচারক। তারা নিজেদের আসন ছেড়ে এসে তাকে সম্মান জানাতে দুই হাত সামনে নিয়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছেন। হাত সামনের দিকে নেয়ার সময় নোরার নিতম্বে হাত লেগে যায় সহ বিচারক লুইসের।

তবে এবার এবিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডান্স মাস্টার টেরেন্স লুইস। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, নোরার প্রতি শ্রদ্ধার অভাব কখনোই ছিলো না। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি যদি সত্যি হয়, তাহলে নোরা কেন সঙ্গে সঙ্গে কিছু বলেননি।

লুইস আরও বলেন, ‘আমি সারা জীবন মহিলাদের সম্মান করে এসেছি। এধরনের কাজ কখনো করিনি। কেউ বলতে পারবে না। এধরনের বিষয় একজন ১৭ বছরের ছেলেকে সুড়সুড়ি দেবে, ৪৫ বছর বয়সে এসে আমাকে এসব মানায় না।’

এদিকে সর্বভারতীয় চ্যানেলের ওই ডান্স রিয়েলিটি শোয়ে ইতিমধ্যেই নোরার জায়গায় ফিরে এসেছেন মালাইকা অরোরা। মালাইকা করোনা আক্রান্ত হওয়ার পর নোরা তার জায়গায় বিচারকের আসনে বসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com