1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দেবের সঙ্গে দুবাইয়ে ১৫ দিন কাটাবেন মিতু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ সিনেমায় তার অভিনয়ের কথা শোনা যায়, কিন্তু সর্বশেষ তা আর হয়ে ওঠেনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঘোষণা দেয়, ‘কমান্ডো’ নামে নতুন সিনেমা নির্মাণ করছে তারা। আর এতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। তারপর করোনার কারণে থেমে যায় শুটিংয়ের কাজ।

দীর্ঘদিন অপেক্ষার পর সিনেমাটির শুটিং নভেম্বরের শুরুতে শুরু হতে যাচ্ছে। তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব। রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন চিত্রনায়ক শান্ত খান।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গত বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ওই সিনেমার কাজ আটকে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com