1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রূপান্তরকামী চরিত্রে বাণী?

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বাণী কাপুর। এবার পর্দায় রূপান্তরকামী চরিত্রে হাজির হবেন তিনি।

‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। ভিন্নধর্মী বিষয়বস্তুর সিনেমায় অভিনয়ের জন্য তার বিশেষ পরিচিতি রয়েছে। এই সিনেমাটিতে রূপান্তকরকামীর সঙ্গে রোমান্স করবেন আয়ুষ্মান। আর এই রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করবেন বাণী কাপুর। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‘চণ্ডীগড় করে আশিকি’ পরিচালনা করছেন অভিষেক কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করেছেন বাণী। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শুটিং সেটের ছবিও পোস্ট করেছেন তিনি।

‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন বাণী। প্রথম সিনেমাতেই সবার নজর কেড়েছিলেন। কিন্তু শুরুতে ঝলসে উঠলেও ঝুলিতে সেই তুলনায় তার সিনেমা অনেক কম। এরপর ‘বেফিকরে’ ও ‘ওয়ার’ সিনেমায় দেখা গেছে তাকে।

সম্প্রতি ‘বেল বটম’ সিনেমার শুটিং শেষ করেছেন বাণী। এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন তিনি। এছাড়া সঞ্জয় দত্ত ও রণবীর কাপুরের সঙ্গে ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com