1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সাত বছর পরও একই শাকিবকে পেলেন মাহি

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দেশের প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়ক। ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান-মাহিয়া মাহি। ‘লাভ আজকাল’ সিনেমার পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সাত বছর পর এবার ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। দীর্ঘদিন পরে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতায় প্রশংসায় ভাসালেন মাহি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘শাকিব খান সহশিল্পী হিসেবে অনেক ভালো। কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগেও যখন কাজ করেছি তিনি আমাকে কাজে হেল্প করতেন। দীর্ঘদিন পরে আবার একসঙ্গে কাজ করছি, তিনি সেই আগের মতোই আছেন।’

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com