1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

পরিচালকের সঙ্গে আনুশকার বিয়ের গুঞ্জন

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়।

প্রেমের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন আনুশকা। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। আবারো আলোচনায় এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলামুড়িকে বিয়ে করছেন আনুশকা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুশকা ও প্রকাশ কেউ-ই কোনো বক্তব্য দেননি।

কিংবদন্তি পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ কোবেলামুড়ি। আনুশকা অভিনীত সাইজ জিরো সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। এর আগে লেখিকা কণিকা ডিলনকে বিয়ে করেছিলেন প্রকাশ। যদিও ২০১৭ সালে এই জুটির বিচ্ছেদ হয়।

এর আগে বাহুবলি সিনেমা মুক্তির পর সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন তারা। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, ভারতীয় এক ক্রিকেটারকে বিয়ে করছেন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে এর পরিপ্রেক্ষিতে আনুশকা শেঠি বলেন, আমার বিয়ে নিয়ে অনেক গুজব রটেছে। আমাকে অনেকবার বিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, আমি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি। তারপর একজন চিকিৎসকের সঙ্গে। এমনকি সিনেমার সহ-অভিনেতার সঙ্গেও আমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এখন তারা বলছে, আমি ক্রিকেটারের সঙ্গে প্রেম করছি। এটি মিথ্যা। যদিও নায়িকাদের নিয়ে এ ধরনের গুঞ্জন খুবই স্বাভাবিক। আমার বিয়ের সিদ্ধান্ত মা-বাবার ওপর ছেড়ে দিয়েছে। খুব শিগগির তারা এসব গুঞ্জনের ইতি টানবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com