1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সৌদি প্রবাসীদের ফেরাতে চলতি মাসে বিমানের আরও ৪ ফ্লাইট

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনায় দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকী কয়েকদিনের মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ‌্য, বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছিল না। নতুন চারটি ফ্লাইট চালুর মাধ্যমে সৌদি প্রবাসীদের কাজে যোগদানের অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com