1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

হবু বরের বাহুডোরে কাজল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে কাজল-গৌতমের বাগদানের আংটি।

এদিকে দুশেরা উপলক্ষে গত ২৫ অক্টোবর কাজল আগরওয়াল তার ভেরিফায়েড ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যায়—কাজলের পরনে সালোয়ার কামিজ, গৌতিম পরেছেন পাঞ্জাবি। হাস্যোজ্জ্বল কাজলকে জড়িয়ে ধরে আছেন গৌতম।

হবু বরের বাহুডোরে বন্দি কাজলের এমন ছবি দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। অভিনেত্রী এশা গুপ্তাসহ দক্ষিণী সিনেমার অনেক অভিনয়শিল্পী এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এতে কাজলের হাতে থাকা বাগদানের হীরার আংটি দেখা যায়। বলিউডশাদিস ডটকমের অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাজল আগরওয়াল তার বাগদানের আংটি দেখাচ্ছেন।’

বেশ কিছুদিন ধরেই কাজলের বিয়ের গুঞ্জন উড়ছিল। এরপর চলতি মাসের শুরুতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কাজল। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com