1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সেই ‘পাখি’

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

গত বছর অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন মধুমিতা সরকার। এদিকে গত কয়েকদিন ধরে গুঞ্জন উড়ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, মধুমিতার নতুন প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া। তিনি বাঙালি নন, হিন্দি ভাষী। তবে পেশায় কী তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সাবির ওয়ালিয়া একজন ব্যবসায়ী।

মধুমিতার প্রেমের সম্পর্ক নিয়ে যখন জলঘোলা হচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যমের এমন খবরে রীতিমতো ক্ষুব্ধ এই নায়িকা। মধুমিতা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—আজ যদি তিনজন বান্ধবীর সঙ্গেও বাইরে যাই, লোকে লিখে দেবে মধুমিতা শুধু মেয়েদের সঙ্গেই থাকেন! মিডিয়া নতুন করে প্রচারে নামবে।

পূজার সময়ে মধুমিতা এক ব্যক্তির সঙ্গে সকালের নাস্তা করেন একটি পাঁচ তারকা হোটেলে। মূলত সেখান থেকেই সাবির ওয়ালিয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনের সূচনা।

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানান এই দম্পতি।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তবে এসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com