1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

দেশে করোনায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৮১ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৭ মার্চ থেকে আজকে পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। আর মোট ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ২৪ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৫ জন, বরিশালে ১, সিলেটে ৩ এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com