1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিডি ক্লিন নালিতাবাড়ীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ীতে বিডি ক্লিন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার(৩০ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই কর্মসূচী পালন করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন নালিতাবাড়ী শাখার উদ্যোগে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে শদীদ মিনার সহ এর আশপাশের আঙিনা পরিষ্কার করে বিডি ক্লিন নালিতাবাড়ীর সদস্যবৃন্দ।

বিডি ক্লিন নালিতাবাড়ীর সদস্য সাব্বির আহম্মেদ বাদশা বলেন,পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা বিডি ক্লিন সারা দেশেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছি। আমরা বিডি ক্লিন এর কার্যক্রমের মাধ্যমে নালিতাবাড়ীকে পরিছন্ন ‘সবুজ নালিতাবাডীতে’ রুপান্তর করার স্বপ্ন দেখি এবং সকলের সহযোগীতায় এটা বাস্তবায়ন ও করা সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন নালিতাবাড়ীর সদস্য এমদাদুল হক মিলন, তোহিদুজ্জামান রানা, সাব্বির আহমেদ বাদশা, সাইদুল ইসলাম, দূর্জয় হাসান শাকিল, মেহেদী হাসান সাকিব, শেখ রাসেল, সাদ আল জুনায়েদ, তামিম হাসান, আরাফাত আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com