1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা এগারোটায় দলীয় কার্যালয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে জেলহত্যা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, শিক্ষক নেতা সাবেক ভিপি তৌহিদুল ইসলাম খোকন, আ’লীগ নেতা সারোয়ার আহমদ স্বপন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, আ’লীগ নেতা রমজান আলী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দলিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, খোরশেদ আলম খোকা, মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, আ’লীগ নেতা মোকলেছুর রহমান, নজরুল ইসলাম বকুল, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্মআহবায়ক ফায়সাল সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চার নেতার স্মরেণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com