1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৫ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে যশোর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। একজন গুরুতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com