1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : তারকাদের বিয়ে হয় বেশ ঘটা করে, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে। কিন্তু ভাঙনের শব্দটি সহজে শোনা যায় না। তেমনি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বেলায়ও হতে যাচ্ছে! তার তৃতীয় সংসারেও ভাঙনের সুর বেজেছে। অশান্তি জায়গা নিয়েছে শ্রাবন্তীর সুখের সংসারে। সম্প্রতি এমনই আভাস দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ ইন্ডিয়া।

ফটোফিচার আকারে প্রকাশ হওয়া ওই খবরে বলা হয়েছে, রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তী আর থাকছেন না! এমন খবরেই তোলপাড় পেজ থ্রির পাতা। বিষয়টির খোঁজ করতেই দেখা যায়, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সব ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি।

এসব দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে জি নিউজ ইন্ডিয়া দাবি করছে, এই মুহূর্তে টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না।

শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নিচে না থাকলেও, রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বলে জানা যাচ্ছে। অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেন রোশন সিং।

প্রসঙ্গত, প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাদের বাগদান থেকে আইনি বিয়ে হলেও, শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক। ফলে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এরপর ২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com