1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অপূর্ব

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে অপূর্বর পাশে হাসপাতালে অবস্থান করছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সেখান থেকে ‘বুকের বাঁপাশে’ খ্যাত এ নির্মাতা মুঠোফোনে বলেন, করোনা পজিটিভ আসার পর চিকিৎসকরা আরো কিছু রক্তের পরীক্ষা করিয়েছেন। এসব রিপোর্টে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে, এখন তিনি ঘুমাচ্ছেন। সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন। জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com