1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাঙ্গুনিয়ায় ১৫ দিন থাকবেন অপু!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

শুটিংয়ের জন্য অনেক সময় তাকে বিভিন্ন স্থানে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়েছে। কিন্তু সন্তানের মা হওয়ার পর খুব বেশিদিন ঢাকার বাইরে গিয়ে থাকেননি এই ঢালিউড কুইন। এবার ১৫ দিনের জন্য ঢাকার বাইরে থাকবেন অপু। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১৫ দিন অবস্থান করবেন তিনি। কিন্তু সেখানে দীর্ঘদিন থাকবেন কেন?

এ বিষয়ে কথা বলতে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ অভিনেত্রী বলেন—আগামীকাল (৫ নভেম্বর) থেকে রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন শুটিং করব। আশা করছি, সরকারি অনুদানের সিনেমাটির কাজের অভিজ্ঞতা বেশ ভালো হবে।

দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন অপু। বিষয়টি উল্লেখ করে অপু বলেন—মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে সিনেমার কাজ করা হয় না। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছি। এর আগে নিরবের সঙ্গে অভিনয় করলেও তাতে দুজন হিরো ছিলেন। এবার সলো হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার গল্পটিও অসাধারণ। আশা করছি, ভালো একটি কাজ হবে।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেন অপু। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com