1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অশ্লীল ভিডিও ধারণ, পুনমের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পর্যটন নগরী গোয়ার কঙ্কনা থানায় মামলাটি দায়ের করেছে দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টি। পুনমের বিরুদ্ধে অভিযোগ, গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করেছেন তিনি।

কিছুদিন আগেই শ্যাম বোম্বেকে বিয়ে করেছেন পুনম। এরপর মধুচন্দ্রিমায় গোয়া গিয়েছিলেন। সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। পুনমের অভিযোগ, ব্যক্তিগত একটি বিষয়ে ঝগড়া হলে স্যাম তাকে মারধর করেছেন, গালিগালাজ করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪, ৩৫৪ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের হয়। এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেপ্তারও করে পুলিশ। যদিও পরবর্তী সময়ে ছাড়া পান তিনি। এবার নিজেই আইনি জটিলতায় পুনম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com