1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

অশ্লীল ভিডিও ধারণ: পুনম পাণ্ডে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে ভারতের পর্যটন নগরী গোয়ার কঙ্কনা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে।

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও টিজার প্রকাশ করেন পুনম। পরবর্তী সময়ে তা ভাইরাল হয়। এরপর এটি নিয়ে অনেকেই আপত্তি করেন। অভিযোগে ওঠে, সরকারি সম্পত্তি গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করেছেন পুনম।

এরপর কঙ্কনা থানায় গোয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টির পক্ষ থেকে  মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পিপিংমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার একটি রিসোর্ট থেকে পুনমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সেপ্টেম্বরে প্রেমিক শ্যাম বোম্বেকে বিয়ে করেন পুনম। বিয়ের পর গতকাল প্রথম করওয়া চৌথ পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com