1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দীঘির বয়স বাড়লেও জয়া যেন থমকে গেছেন, ফেসবুকে ভাইরাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘির একটি ছবি। ছবির সেই ছোট্ট দীঘি এখন শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান যেন সেই আগের জয়া-ই রয়ে গেছেন। তার বয়স বাড়েনি একটুও, এখনও তরুণী তিনি। ভাইরাল হওয়া এই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য যেন তা-ই বলছে।

ছবির সেই ছোট্ট দীঘি আর এখন আগের মতো শিশুশিল্পী নেই, তিনি অনেকটা পরিণত হয়ে নায়িকার খাতায় নাম লিখিয়েছেন। বলা চলে বড় হয়েছেন দীঘি, কিন্তু বছরের পর বছর গড়ালেও কেন যেন থমকে আছেন জয়া। তার সৌন্দর্য্যের কাছে হার মেনেছে বয়স। এমনিতেই জয়ার তারুণ্য নিয়ে নেটিজেনদের অনেক কৌতুহল, তার মধ্যে দীঘি ও তার এই ছবি ভাইরাল হওয়ায় ফের আলোচনার জন্ম দিয়েছে। ফলে জয়ার বয়স সবার কাছে রহস্য হয়েই থাকছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com