1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে রাতে নিখোঁজ যুবকের ভোরে লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে লুৎফর রহমান ওরফে শাহনাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া কৈয়াবিল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক চককাউরিয়া গ্রামের আমিনুল ইসলাম ওরফে তারা মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে লুৎফর রহমান ওরফে শাহনাজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। ফলে শাহনাজের স্ত্রী হেলেনা বেগম স্বামীর মোবাইলে ফোন দিলেও ফোন রিসিভ হয়নি। পরে শনিবার ভোর ৬টার দিকে চককাউরিয়া কৈয়াবিল এলাকায় জনৈক ইব্রাহীম মিয়ার মাছের খামারের কাছে কাঁচা রাস্তার উপর শাহনাজের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর পাঠায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বন্দে আলী জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com