1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কলাপাড়া

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জুম্মার দিনে আবারো বিক্ষোভ, মিছিল, সভা-সমাবেশে উত্তাল সারা শহর। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদৗ জনতার উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজবাদ কলাপাড়া পৌর শহরের কেন্দ্রী জামেমসজিদ মাঠে কওমি ওলামাদল ঐক্য পরিষদ ও সমাজকল্যান সংস্থা-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র জামে মসজিদ প্রঙ্গনে সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কলাপাড়া ইমাম পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রী জামে মসজিদের খতিব মাওলানা মো: সাইদুর রহমান, মুফতি মাওলানা হাবিবুর রহমান সভাপতি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা, হযরত মাওলানা ইউসুফ ইমাম চৌরাস্তা জামে মসজিদ, হযরত মাওলনা নিজামউদ্দিন সহ-সভাপতি কওমি ওলামাদল ঐক্য পরিষদ, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: ফিরোজ শিকদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ মাওলানা আল আমিন সরদার, আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ রুমি ইমাম উপজেলা জামে মসজিদ প্রমুখ।
বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান এবং সরকারকে জরুরী ভিত্তিতে সারা বিশ্বের মুসলিমজাহানের কলিজায় আঘাত হানার জন্য ফ্রান্সকে দায়ী ও দোষী সাব্যস্ত করেন।
এছাড়াও রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস দ্রুত বন্ধের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com