1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মায়ের বিয়ে ভাঙছে, ছেলে বলছে- আসছে বড় খবর

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

কিছুদিন আগেই তৃতীয় স্বামী রোশানের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ করেছেন। কিন্তু এরই মধ্যে তার এই সংসারে ভাঙনের সুর বাজছে। শোনা যাচ্ছে, রোশানের সঙ্গেও দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন শ্রাবন্তী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা। ব্যক্তিগত জীবনের নানা তথ্য ভক্তদের নিয়মিত জানিয়ে থাকেন। কিন্তু সম্প্রতি করওয়া চৌথে (স্বামীর কল্যাণ কামনায় স্ত্রীর প্রার্থনা) এই দম্পতির কোনো ছবি দেখা যায়নি। তাই জল্পনা আরো তুঙ্গে ওঠে।

এরই মধ্যে এই অভিনেত্রীর ছেলে অভিমন্যু শ্রাবন্তী ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিলেন। মায়ের সঙ্গে পুরোনো দিনের একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী পুত্র। ক্যাপশনে লেখা: ‘বড় কিছু আসতে চলেছে।’ এরপরই শুরু হয় সমালোচনা। ভক্তদের প্রশ্ন, তবে কী আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী?

এর আগে সংসার ভাঙার বিষয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট করে কিছু বলেননি শ্রাবন্তীর স্বামী রোশান। তিনি বলেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকে আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি।’শ্রাবন্তী এখনো এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com