1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে অপরাধ রোধে লোকাল বয়েজ ও আমাদের আইনের সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অপরাধ প্রতিরোধে নাগরিকের করণীয় শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “লোকাল বয়েজ” ও মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শ্রীবরদী উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার পূর্ব ছনকান্দা ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক অপরাধ প্রতিরোধে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এধরেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, মাদক, চুরি-ডাকাতি রোধে পুলিশের সাথে সাধারণ জনগণের সেতুবন্ধন তৈরির পাশাপাশি সামাজিক ঐক্যবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। সচেতনতামূলক এই সভায় জনগণের কল্যাণে বিট পুলিশিং নিয়ে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী থানার এসআই সুমন মিয়া, এএসআই রবিউল ইসলাম। সাম্প্রতিক সময়ে শ্রীবরদীতে ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত ঘটনার উপর আলোকপাত করে বক্তারা সামাজিক ঐক্যবদ্ধতা সৃষ্টি ও সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মত প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল বয়েজ এর ছাত্রকল্যাণ শাখার সমন্বয়কারী শিমুল আকন্দর সঞ্চালনায় বক্তব্য রাখেন- লোকাল বয়েজের পরিচালক ও মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ.জেড রুমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, সমাজকর্মী এহসানুল হক মিনাল, বানিবাইদ স্কুলের সহকারি শিক্ষক ইজ্জত আলী, এনজিও কর্মকর্তা আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সমাজকর্মী হাজ্জাজ বিন মারুফ, ইনসাফ সমবায় সমিতির সভাপতি লিটন, মাওলানা মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, বিতার্কিক ফুয়াদ হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com