1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আটক ৪ বাংলাদেশিকে ৬ মাস পর দেশে ফেরত পাঠাল ভারত 

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
যশোর : ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক ৪ বাংলাদেশিকে ৬মাস পর ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার (৮ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। এ ৪ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভারতে গমন করেছিলেন। সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তারা প্রায় ৬ মাস ভারতের কেরালা প্রদেশের একটি শেল্টার হোমে থেকে আজ দেশে ফিরেছে।
ফেরত আসারা হলো- নিলফারামারি জেলার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩৪), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (৩০), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৪৫) ও পঞ্চগড় জেলার মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২৫)।
বেনাপোল ইমিগেশন পুলিশ জানায়, এরা ভারতের কেরালা প্রদেশে যেয়ে ভিসার মেয়াদ শেষ হলে সে দেশের পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তাদের আটক করে এবং একটি শেল্টার হোমে রাখে। এছাড়া ভারতে কোন বিদেশি নাগরিক ৩ মাস থাকলে তাদের নিকটস্থ থানায় এফআর ও একটি রিপোর্ট করতে হয়। এ ৪ বাংলাদেশি থানায় এফআর ও রিপোর্ট করেনি। এরপর তাদের ভিসার মেয়াদ শেষে তারা পুলিশকে জানালে তাদের আটক করে একটি শেল্টার হোমে রাখে। এরপর দু’দেশের চিঠি চালাচাললির পর স্বরাষ্ট্র মন্ত্রনায়লয়ের অনুমোদনের পর তাদের দেশে ফেরত পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com