1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় শ্রমিকের হাত ভেঙ্গে দিলো শ্রমিকলীগ নেতা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ইলেকট্রনিক্স ও স্যানিটারি মিস্ত্রী শ্রমিক হাসান ভূইয়ার ডান হাত রড দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিলো শ্রমিকলীগ নেতা। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মহিপুর থানা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিব মৃধার নেতৃত্বে এ বর্বর ঘটনা ঘটেছে। রবিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আহত হাসান বাদী হয়ে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আহত হাসান ভূইয়া বলেন, শ্রমিক লীগ নেতা হাবিব মৃধার নেতৃত্বে আরও ৫জন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা না দেয়ায় দোকানে থাকা জিআই পাইপ দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। এসময় তারা দোকানের ক্যাশ থেকে কয়েক হাজার টাকা নিয়ে যায়। দীর্ঘদিন ধরে দফায় দফায় হাবিব চাঁদা দাবি করে আসছিলো। তাদের চাঁদা না দিয়ে কোন কাজ করা সম্ভব না বলে হাসান অভিযোগ করেন। গোটা এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম করায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
শ্রমিকলীগ নেতা হাবিব মৃধা হামলার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, তার কাছে পাওনা টাকা চেয়েছি, কোন চাঁদা চাইনি তবে কথা কাটাকাটি হওয়ায় রাগের বশবর্তী হয়ে পাইপ দিয়ে মেরেছি এতে হাসান অল্প একটু আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com