1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে সুতিয়া খাল জনসাধারণের জন্য উন্মুক্তের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সার্বজনিন ব্যবহারের দাবীতে সুতিয়া খাল জনসাধারণের জন্য উন্মুক্ত চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন ও বিক্ষোভ করেছেন শতশত এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরে ‘সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ এর ব্যানারে সংশ্লিষ্টরা এ দাবী ও বিক্ষোভ করেন। এসময় তারা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে দখলদারদের নতুন নিবন্ধন নেওয়া ‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’র নিবন্ধন বাতিলের দাবীও জানান।
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অনুপ্রেরণা ও সহযোগিতায় ২০০৯ সালে জাইকা এবং এলজিইডি’র অর্থায়নে রামচন্দ্রকুড়া, কাকরকান্দি ও নালিতাবাড়ী এ তিন ইউনিয়নের ১৪টি গ্রামের ৮১০টি পরিবারের প্রায় দেড় হাজার উপকারভোগী নিয়ে ‘সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ গঠন হয়। যা ২০১১ সালের পহেলা মার্চ ৭৬১জন সদস্য নিয়ে সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত হয়। ২০১৪ সালে স্থানীয় কৃষিতে সেচকাজে ব্যবহারের লক্ষ্যে সুতিয়ার খালটি ভোগাই নদীর সাথে মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে যুক্ত করা হয়। একইসঙ্গে খালটির প্রাণ ফিরিয়ে আনতে এলজিইডি’র তত্ত্বাবধানে পুনখনন করা হয়। এতে প্রায় ২ কোটি টাকা ব্যয় করে সরকার। পরবর্তীতে সেচ কাজের পাশাপাশি মাছ চাষসহ অন্যান্য উন্নয়নমূলক ভাবনা থেকে মৎস উপ-কমিটি, কৃষি-উপকমিটি, রক্ষণাবেক্ষণ উপ-কমিটি, নির্মাণ পর্যবেক্ষণ উপ-কমিটি ইত্যাদি গঠন করা হয়। ওই সময় থেকে ‘সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ এর ব্যবস্থাপনায় সুতিয়ার খালটি পরিচালিত হয়ে আসছিল।
গেল বছর মৎস উপ-কমিটি ‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’ নামে সমিতির সদস্য ও বাইরে কতিপয় ব্যক্তিকে সম্পৃক্ত করে সমবায় অধিদপ্তর থেকে আলাদা নিবন্ধন নেয় কতিপয় ব্যক্তি। এরপর তারা ওই সুতিয়া খালে মাছ চাষে উদ্যোগ গ্রহণ করে এবং প্রাকৃতিকভাবে থাকা মাছ শিকার জনসাধারণের জন্য নিষেধ করে। ফলে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত না থেকে কতিপয় ব্যক্তির জিম্মায় চলে যায়। সম্প্রতি এ নিয়ে খাল সংশ্লিস্টদের সাথে ‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’র দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একপর্যায়ে সোমবার দুপুরে ‘সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ এর শতশত সদস্য ও এলাকাবাসী মিলে ‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’র নিবন্ধন বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে। এসময় তারা উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে সুতিয়ার খালটি জনসাধারণের জন্য উন্মুক্তের দাবী তোলে।
‘সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, ৭৬১ জন সদস্যের নামে এতোদিন খালটি পরিচালিত হয়ে এলেও গোপনে ‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’র নামে আলাদা নিবন্ধন দেওয়া হয়। আগে খালটি সকলের মাছ শিকার, দৈনন্দিন পানির ব্যবহারসহ নানা কাজের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু বর্তমানে কতিপয় লোক খালটি দখল করে সাধারণ মানুষের স্বার্থে আঘাত করেছে। কেউ গোসল করতে পারে না, গবাদি পশু গোসল করাতে পারে না। এমনকি হাঁস পর্যন্ত খালে যেতে বাধা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, খাল প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদ। কাজেই এখানে সকলেই সুবিধা ভোগ করবেন এটাই স্বাভাবিক।
‘সুতিয়ার খাল মৎসজীবি সমবায় সমিতি’র সভাপতি হারুন-অর-রশিদ জানান, আমরা কাউকে খাল ব্যবহারে বাধা দেইনি। শরু থেকেই এ প্রকল্পে মাছ চাষের কথা উল্লেখ থাকলেও আগে কখনও মাছ চাষ করা হয়নি। এমতাবস্থায় আমরা বছরের শুস্ক মৌসুমে এ খালে মাছ চাষের প্রকল্প হাতে নিয়েছি। তবে তিনি মূল সমিতির কেউ নন বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com