1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

‘হবু ননাসকে’ আলিয়ার শুভেচ্ছা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘ দিন ধরে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতেও বসবেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

রণবীর কাপুরের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় আলিয়াকে। পাশাপাশি আলিয়া নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে থাকেন। এবার আলিয়া ভাট তার ‘হবু ননাসকে’ জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

নিতাশা নন্দার মায়ের নাম ঋতু কাপুর। ঋতু কাপুর রাজ কাপুরের কন্যা। সম্প্রতি জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৫১ বছর বয়েসি নিতাশা নন্দা।

মহামারি করোনার কারণে গত মার্চে ভারতে লকডাউন শুরু হয়। এরপর দেশটিতে সকল প্রকার শুটিং বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে পুনরায় স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন আলিয়া ভাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com