1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

পানির নিচে কাজলের মধুচন্দ্রিমা, ছবি ভাইরাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : হাস্যোজ্জ্বল কাজলের পরনে লাল রঙের পোশাক। চোখে রোদ চমশা। মাথায় হ্যাট। চোখ-মুখে ঠিকরে পড়ছে আনন্দের আভা। উচ্ছল কাজলকে জড়িয়ে ধরে আছেন তার বর গৌতম কিচলু। তাদের পেছনে স্বচ্ছ নীল জলরাশি। আর তাতেই নেমেছে উদার নীল আকাশ!

একটি স্থিরচিত্রে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কাজল তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ছবিটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে লাইক পড়ে ৪ লাখের বেশি।

মূলত এসব ছবি কাজল-গৌতমের মধুচন্দ্রিমার। গত ৩০ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছেন এই নব দম্পতি। কিন্তু কবে-কোথায় মধুচন্দ্রিমায় যাবেন তা গোপন রেখেছিলেন তারা। অবশেষে ছবি পোস্ট করে জানান দিলেন নিজেদের অবস্থান।

বীচে বসে তোলা একটি ছবি পোস্ট করে কাজল ক্যাপশন দিয়েছেন—‘সৈকত আমার প্রয়োজন।’ স্বাভাবিকভাবে ধারণা করা যায়, দারুণ সময় উপভোগ করছেন কাজল-গৌতম।

কাজল ও গৌতম কিচলু

মধুচন্দ্রিমার উদ্দেশ্যে কাজল কবে ভারত ছেড়েছেন তা জানা যায়নি। কিংবা কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়েও কিছু বলেননি এই অভিনেত্রী। বহুবার বহুজনের সঙ্গে অভিনেত্রী কাজলের নাম জড়িয়েছে, গুঞ্জন উড়েছে—প্রেম করছেন তারা। কিন্তু গৌতমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন কাজল। আর সর্বশেষ গৌতমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই নায়িকা। মহামারি করোনার কারণে দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। তবে জাঁকজমকপূর্ণ বিয়ের সব রকম আয়োজনই ছিল।

কাজলের বর গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা। তার প্রতিষ্ঠানের নাম ‘ডিসসার্ন লিভিং’। কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কোমালি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com