1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শার নাভারণে দুইটি ক্লিনিক সিল-গালা, বন্ধ ঘোষণা 

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
যশোর : যশোরের নাভারণে বেসরকারি দুইটি ক্লিনিক যশোর সিভিল সার্জনের ঝটিকা অভিযানে বন্ধ করা হলো। শার্শা উপজেলার নাভারণ বাজারে অবস্থিত এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিক মঙ্গলবার সকাল ১১টার সময় যশোর সিভিল সার্জন শেখ আবু শাহিন ঝটিকা অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেন।
দীর্ঘ দুই বছর ধরে স্বাস্থ্য বিভাগের অনুমতি ও লাইসেন্স ছাড়াই এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার গোপনে কাজকর্ম চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যশোর সিভিল সার্জন অভিযান পরিচালনা করে প্রথমে এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার সিল-গালা করে বন্ধ করে দেন। এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ও রুগীসেবার মান অতি নিম্ন মানের হওয়ার কারনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পরে তিনি জোহরা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। জোহরা ক্লিনিকে সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি। সেখানেও পরিবেশ ও রুগী সেবার মান অতি নিম্নমানের হওয়ার কারনে তিনি জোহরা ক্লিনিকও সিল-গালা করে বন্ধ করে দেন।
যশোর সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেন, নাভারণের দুইটি ক্লিনিক এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিক রুগীসেবা দেয়ার মত কোন পরিবেশ সৃষ্টি করতে পারেনি এবং লাইসেন্স ছাড়াই গোপনে কাজকর্ম চালিয়ে যাচ্ছে।  দুইটি ক্লিনিকের সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি। প্যাথলজি, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামের বা অন্যান্য বিভাগগুলির পরিবেশ এতই নাজুক অবস্থায় আছে যা একটি ক্লিনিকের জন্য হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের নিয়ম-নীতির ভিতরে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় দুইটি ক্লিনিক সিল-গালা মেরে বন্ধ করে দেয়া হলো।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com