1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি (লাঠি) বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের উত্তর বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া শেষে চেয়ার ও ছড়ি বিতরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতি সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল উদ্দিন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও প্রতিবন্ধিদের মাঝে হাজী জাহাঙ্গীরের ব্যক্তিউদ্যোগে হুইল চেয়ার এবং ছড়ি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com