1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মোটা বলায় তামান্নার ক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন।

গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক গড়ন নিয়ে অনেকেই বিদ্রূপ করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তামান্না।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের চারপাশের মানুষ কতটা অসংবেদনশীল? যখন চিকিৎসা নিচ্ছিলাম সত্যিই অনেক ভয়ে ছিলাম। আমার মধ্যে সবসময় মৃত্যু ভয় কাজ করছিল। আমার কিছু উপসর্গ ছিল যেটির কারণে অতীতে অনেকের মৃত্যুও হয়েছে। তবে চিকিৎসকরা আমাকে সারিয়ে তুলেছেন। মা-বাবা আমার পাশে ছিলেন। সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ দিতে চাই। জীবন কত মূল্যবান বুঝতে পেরেছি।’

এই অভিনেত্রী বলেন, ‘চিকিৎসার সময় আমাকে অনেক ওষুধ নিতে হয়েছে। এজন্য একটু মোটা হয়ে গিয়েছিলাম। এরপর যখন ছবি পোস্ট করেছি অনেকেই মোটা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, কেউ কেউ আছেন যারা কখনোই মানুষ কী অবস্থায় আছে তা বিচার করবে না, তারা শুধু দোষ খুঁজবে।’

তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেক ও ‘দ্য নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে দেখা তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com