1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতার কৌশানী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ প্রায় শেষ দিকে। দুটি গানের দৃশ্যায়ন বাকি। নায়কের ইচ্ছা বিদেশে হবে সেই সব গানের শুটিং। কিন্তু করোনার এই প্রতিকূল সময়ে প্রযোজক-পরিচালক বিদেশে শুটিংয়ের ব্যবস্থা করতে গিয়ে নাকের জল চোখের জল এক করছেন।

নানা জটিলতায় আটকে আছে গান দুটির শুটিং। এরই মধ্যে তিন তিনবার শিডিউল দিয়েও কাজ শুরু করতে না পারায় বেশ বিরক্ত শাকিব। হঠাৎ পাওয়া এই সময়টাকে কাজে লাগিয়ে নিতে ভুল করছেন না তিনি। মন দিয়েছেন ফিটনেসে। নিয়ম করে জিমে যাচ্ছেন। ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করে তুলছেন।

এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দারুণ এক খবর। শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর এবার কলকাতার কৌশানী মুখার্জির বিপরীতে জুটি বাঁধতে চলছেন শাকিব খান। শিগগিরই এ ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

করোনার বিরতি কাটিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং শুরু করার পর থেকেই অনেক প্রযোজক ও পরিচালক শাকিব খানকে নতুন ছবিতে নেয়ার কথা ভেবেছেন। অনেকে তার সঙ্গে মিটিংয়ে সিটিং দিয়ে সিনেমার প্রস্তাবও দিয়েছেন। বেশকিছু সিনেমার গল্প ও প্রোডাকশন পছন্দ হয়েছে শাকিবেরও। সেখান থেকেই একটি সিনেমায় দেখা যাবে ওপার বাংলার অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমিকা কৌশানীকে।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র ছবির নাম-পরিচয় দিতে নারাজ। কৌশানীর বিষয়টি পুরোপুরি চূড়ান্ত নয় বলে মুখে কুলুপ এঁটেন তারা। এ গুঞ্জন শাকিব ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com