1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় ট্রাকের সাথে শিক্ষার্থী বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত২, আহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
যশোর : যশোরের শার্শায় ইট ভাটার ট্রাকের সাথে শিক্ষার্থী বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শেফা খাতুন (১৪) নামে এক শিক্ষার্থী এবং ভ্যান চালক আবু হানিফ (৪৭) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ভ্যানে থাকা জ্যোতি ও অহনা নামের আরো দুই শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার সময় যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে। নিহত শেফা খাতুন উপজেলার কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে। আহত শিক্ষার্থী জ্যোতি খাতুন একই গ্রামের আবুল কালাম লিটন এবং অহনা ইকরামুল কবীরের মেয়ে। তারা উভয়ই একে অপরের চাচাতো বোন এবং নাভারন বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ভ্যান যোগে স্কুলে যাচ্ছিল তারা। প্রতিমধ্যে যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে পৌঁছালে বিপরিতদিক থেকে আসা একটি ইট ভাটার ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শেফা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন‍্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালক আবু হানিফ। সে ওই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটু বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার উর্দ্ধতন কর্মকর্তার পারমিশন ছাড়া আমি কোন বক্তব্য দিতে পারবো না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং লাইনটি কেটে দেন।
এদিকে সড়কে ভয়াবহ দূর্ঘটনার খবর শুনে শোকাহত পরিবারকে সমবেদনা দিতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। ঘাতক ট্রাক চালককে গ্রফতার করে আইনের আওতায় আনতে উত্তেজিত জনতাকে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com