1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বিশেষ অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১১ নভেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের দিক নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন, এসআই সাইফুল ইসলাম, এসআই মোফাখখির উদ্দিন, এসআই নাজমুল হাসান ও এএসআই জোবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- বীরবান্দা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে আলম হোসেন (৪২), ভায়াডাঙ্গা বিলভরট গ্রামের মৃত আবু সাইদের ছেলে আহাম্মদ আলী (৩৮) ও পৌর শহরের সেকদি এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলম হোসেন, আহাম্মদ আলী, আবুল কালাম পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার অভিযান চালায় শ্রীবরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিআর মামলা নং- ২৮/০৯, যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বাস চালাক আলম হোসেনকে ঢাকার আব্দুল্লাহপুর, সিআর মামলা নং/১২৬/১৪, সাভারের এজেআই গ্রুপ অব কোম্পানির কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আহাম্মদ আলী ও পারিবারিক মামলা নং- ৩৮/১৯ এর তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী আবুল কালামকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে গ্রেফতার করে ১১ নভেম্বর রাতে শ্রীবরদী থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফারকৃত আসামীরা দীর্ঘ দিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পুলিশ অভিযান চালিতে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com