1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : শনিবার দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক চিত্তরঞ্জন দাস, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন- ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত, জ্যৈষ্ঠ সদস্য দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, দৈনিক দেশ মা’র প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি শিক্ষক হারুন উর রশীদ, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, আইটি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি আল মামুন, সদস্য দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোস্তাক আহম্মদ প্রমুখ।
সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউল্লাহ আনসারী আতা, সাবেক সভাপতি ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, সাবেক কোষাধ্যক্ষ কমল গোস্মামী বাবু, সাবেক সাহিত্য সম্পাদক বিশ্বক্ষেতু বর্মন, সাবেক সদস্য নমির উদ্দিন বাতাসু ও সাবেক সদস্য তন্ময় কুমার গুপ্ত মিমো এর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শেষে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com