1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে মেয়র প্রার্থী আলমগীরের উঠান বৈঠক

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : আসন্ন পৌরসভা নির্বাচনে শেরপুরের শ্রীবরদীতে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন উঠান বৈঠক করেছেন।
গত শুক্রবার রাতে দক্ষিণ মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নিজ মহল্লার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা আজিজুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন। তিনি বলেন, ছাত্র জীবন থেকে আ’ওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি।
২০০৪ সালে শ্রীবরদী পৌরসভা প্রতিষ্ঠিত হলেও আমাদের এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। এই এলাকার জনগণ পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গত পৌরসভা নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিলেও নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন মাঠে সক্রিয় ছিলাম। তিনি আরো বলেন, আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে দল আমাকে মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে। আমি নির্বাচিত হলে সকলের সহযেগিতায় শ্রীবরদী পৌরসভাকে একটি মডেল ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, পৌর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, স্থানীয় এলাকাবাসী আলহাজ্ব আব্বাস হোসেন প্রমুখ। উঠান বৈঠকে মুন্সিপাড়া এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com