1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক 

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৪৬৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার সময় বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম ও শিকড়ি এলাকা থেকে এ ফেনসিডিলের চালান দুইটি আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের  মৃতঃ সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃতঃ নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, মাদক পাচারের  গোপন সংবাদে, বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৩৯৪ বোতল ফেনসিডিল সহ মিজান, মোহন ও জাহিদুরকে আটক করা হয়।
অপরদিকে, শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল  ফেনসিডিল সহ মিজানুরকে আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com