1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

শেরপুর : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে পদ-পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতিকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

কর্মসূচিতে জামালপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি শামস উদ্দিন, শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ছাইদুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মেহেদি হাসান, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ছাইদুল হক জানান, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এ কর্মবিরতি চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকায় বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com