1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

১৬ বছর পলাতক থেকে ৬ মাসের দন্ডপ্রাপ্ত আসামীর আত্মসমর্পণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ১৬ বছর পলাতক থেকে অবশেষে বিট পুলিশের কাউন্সিলিংয়ে উদ্বুদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছে ৬ মাসের দন্ডপ্রাপ্ত এক আসামী। নজরুল ইসলাম (৪২) নামের ওই আসামী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
থানা পুলিশ জানায়, আসামী নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় শেরপুরের আদালত গত ২০০৪ সালে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। মামলার পর রায়ের আগে থেকেই পুলিশি গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নজরুল। এরপর ফেনীতে গিয়ে কর্মসংস্থান খোঁজে ও সেখানে আরও একটি বিয়ে করে সংসার সাজায়। তখন থেকেই পুলিশের ভয়ে বাড়ি আসা বন্ধ করে সে। ফলে গত প্রায় ১৬ বছর ধরেই ফেরারী আসামী হিসেবে পুলিশের ভয় নিয়ে ফেনীতে অবস্থান করছিল নজরুল।
সম্প্রতি বিট পুলিশিং কার্যক্রম শুরু হলে পোড়াগাঁও বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই হাসিবুল হাসান জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নির্দেশনায় পলাতক নজরুলের পিতা-মাতাকে কাউন্সিলিং শুরু করেন। একপর্যায়ে ১৬ বছর পলাতক থাকার চেয়ে ৬ মাস কারাগারে কাটিয়ে স্বাধীন জীবন-যাপনে উদ্বুদ্ধ করা হয়। পরে পিতা-মাতার মাধ্যমে পুলিশের কাউন্সিলিং সাদরে গ্রহণ করে স্বেচ্ছায় গতকাল ১৫ নভেম্বর রোববার নজরুল ইসলাম নালিতাবাড়ী এসে পিতা-মাতার মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
বিষয়টি নিশ্চিত করে ওসি বছির আহমেদ বাদল জানান, বিট পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিতে এবং পুলিশের সেবা জনগণের কাছে পৌছে দিতে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পলাতক আসামীর পরিবারকে কাউন্সিলিং করে আসছি। ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত পলাতক ৪৩ আসামীর মধ্যে ১৯জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এরমধ্যে ৮জনই সেচ্ছায় আত্মসমর্পণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com