1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ডিএমপি কমিশনারের উদ্যোগে শ্রীবরদীতে হতদরিদ্রকে রিকশা উপহার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আফাজ উদ্দিন (৭৫) নামে এক হতদরিদ্রকে রিকশা উপহার দিলেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম বার।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে শ্রীবরদী থানা প্রাঙ্গণে ডিএমপি কমিশনারের অর্থায়নে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ওই হতদরিদ্রর হাতে ব্যাটারী চালিত রিকশার চাবি তুলে দেন। পরে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই নুর উদ্দিন, এসআই শফিকুর রহমান প্রমুখ।
জানা যায়, শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে হতদরিদ্র আফাজ উদ্দিন রাজধানী ঢাকায় রমনা পার্কে ঘাস কেটে বিক্রি করত। বিষয়টি নজরে আসে ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলামের (বিপিএমবার)। এসময় তার সাথে কথা হলে পরিবারের আর্থিক দৈন্যদশার কথা জানতে পারেন। পরে তার আয়-উপার্জনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। গতকাল রোববার ডিএমপি কমিশনারের অর্থায়নে হতদরিদ্র আফাজ উদ্দিনের হাতে ব্যাটারি চালিত রিকশা তুলে দেন শ্রীবরদী থানার ওসি।
রিকশা পেয়ে খুশি হয়ে আফাজ উদ্দিন বলেন, সংসারের খরচ চালানো আমার জন্য খুব কষ্টের ছিল। অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে। রিকশা থেকে যে আয় হবে তা দিয়ে আমার সংসার চালানো সহজ হবে। এসময় তিনি ডিএমপি কমিশনার, শেরপুর জেলার এসপি ও শ্রীবরদী থানা অফিসার ইনচার্জের জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com