1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, বালু মহালের অন্তর্ভূক্ত নয় ভোগাই নদীর এমন এলাকা তন্তর ও হাতিপাগার গ্রামস্থ নদীর তীর ভেঙ্গে ১৫টি শ্যালুচালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ী। এতে করে তন্তর গ্রামের নদী তীরবর্তী বাসিন্দাদের কৃষিজমি, বসতবাড়ি ও কাঠের বাগান নদীগর্ভে বিলীন হতে চলেছিল। স্থানীয় ভুক্তভোগীরা বারবার নিষেধ করলেও উল্টো বালু ব্যবসায়ীরা তাদের হুমকী দিয়ে আসছিল।

এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ব্যাটালিয়ন আনসার ও থানা পুলিশ নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় বালু উত্তোলনে জড়িতরা দ্রুত সটকে পড়ে। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি শ্যালু ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com