1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ভালো আছেন আজিজুল হাকিম

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আজিজুল হাকিম এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইখতিয়ার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিজুল হাকিমের অবস্থা ভালোর দিকে। তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। গতকাল তাঁকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এখনো তাঁর দ্বিতীয়বার করোনা-পরীক্ষা করা হয়নি।

গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আজিজুল হাকিমকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজিজুল হাকিমের স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com