1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান। এসময় ঝগড়ারচর বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ৩ জনের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গরুর হাট এলাকায় মাস্ক পরিধান করার জন্য মাইকিং করা হয়। পরে ঝগড়ারচর বাজারের তকদীর হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান বলেন, করোনা বিস্তার রোধে সরকারি বিধি অনুযায়ী মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরিধান নিশ্চিত করতে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় সচেতনতার বিকল্প নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com