1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সপরিবারে আইসোলেশনে সালমান খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: সপরিবারে আইসোলেশনে বলিউড সুপারস্টার সালমান খান। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে। ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অশোকসহ বাড়ির দুইজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর তাদের বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই নিজেদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন খান পরিবারের সদস্যরা। জানা গেছে, আগামী ১৪ দিন তারা আইসোলেশনে থাকবেন।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে খান পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কয়েকদিন পরই সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী। পরিবারের সদস্যরা চেয়েছিলেন ধুমধাম করে বিশেষ দিনটি উদযাপন করতে। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে।

করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর পর প্যানভেলে অবস্থিত খামারবাড়িতে ছিলেন সালমান খান। এরপর কিছুদিন আগে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করেছেন। বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। কিন্তু আইসোলেশনে থাকায় আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com