1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

শেরপুর: শেরপুরে বালু বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সোলায়মান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ছাতুটিয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হচ্ছেন- সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আক্কু মিয়ার ছেলে সাগর আলী (৩০), দিকপাড়া গ্রামের হাসানের ছেলে সোহাগ (২৯) ও বলাইয়েরচর ইউনিয়নের সুরুজ আলীর ছেলে মিজান (২০)।

সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী বোঝাই করে শেরপুর যাবার পথে ছয়ঘড়িপাড়া নতুন মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক সোলায়মান নিহত এবং তিন যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার বালু বোঝাই ট্রাকটি রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল­াহ আল মামুন জানান, ট্রাকটিকে আটক করাসহ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com